সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ‘বাংলাদেশ-ওমান বিজনেস ফোরাম’ গঠনে আগ্রহী ওমানের দূত
‘বাংলাদেশ-ওমান বিজনেস ফোরাম’ গঠনে আগ্রহী ওমানের দূত
![]()
ওমানের নবনিযুক্ত চার্জ ডি’ অ্যাফেয়ার্স আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বুলুশি বলেছেন, উভয় দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা জোরদার করতে ‘বাংলাদেশ-ওমান বিজনেস ফোরাম’ গঠনের সম্ভাবনা যাচাই করা যেতে পারে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎকালে দূত এ প্রস্তাব দেন।
দূত এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের কাছে তার পচিয়পত্র পেশ করেন।
প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাতকালে ওমানের দূত বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে মতবিনিময় এবং সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।
ওমানের দূত পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
তিনি এ সময় পররাষ্ট্র সচিবকে অবহিত করেন যে, বাংলাদেশ ওমানে জনশক্তির বাজার ধরে রাখতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্সসহ দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে মনোনিবেশ করতে পারে।ওমানের নবনিযুক্ত চার্জ ডি’ অ্যাফেয়ার্স আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বুলুশি বলেছেন, উভয় দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা জোরদার করতে ‘বাংলাদেশ-ওমান বিজনেস ফোরাম’ গঠনের সম্ভাবনা যাচাই করা যেতে পারে।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎকালে দূত এ প্রস্তাব দেন।
দূত এর আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের কাছে তার পচিয়পত্র পেশ করেন।
প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাতকালে ওমানের দূত বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে মতবিনিময় এবং সফর বিনিময়ের ওপর গুরুত্ব আরোপ করেন।
ওমানের দূত পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
তিনি এ সময় পররাষ্ট্র সচিবকে অবহিত করেন যে, বাংলাদেশ ওমানে জনশক্তির বাজার ধরে রাখতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, নার্সসহ দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে মনোনিবেশ করতে পারে।

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 