সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিক্ষা ও প্রযুক্তি | শিরোনাম » দিনাজপুরে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সব হলে ‘ফার্স্ট এইড কর্ণার’ চালু
দিনাজপুরে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সব হলে ‘ফার্স্ট এইড কর্ণার’ চালু
![]()
জেলায় আজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য সকল আবাসিক হলে ‘ফার্স্ট এইড কর্ণার’ চালু করা হয়েছে।
হাবিপ্রবি’র গণসংযোগ বিভাগের পরিচালক অধ্যাপক শ্রীপতি শিকদার আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ফার্স্ট এইড কর্ণার’-এর জন্য সংশ্লিষ্ট হল সুপারদের হাতে ওয়েট মেশিন, প্রেসার মাপার মেশিন, নেবুলাইজার, থার্মোমিটার, অক্সিমিটার, ব্যান্ডেজ প্রভৃতি চিকিৎসা সামগ্রি তুলে দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ, ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 