সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিলের রিপোর্ট সংসদে উপস্থাপনের সুপারিশ
প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিলের রিপোর্ট সংসদে উপস্থাপনের সুপারিশ
![]()
ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২২ : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২ এর রিপোর্ট চূড়ান্ত করে সংসদের চলতি অধিবেশনে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মোঃ শামসুল হক টুকু, মোঃ আব্দুল মজিদ খান, শামীম
হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝর্ণা সরকার, রুমিন ফারহানা এবং সেলিম আলতাফ জর্জ সভায় অংশগ্রহণ করেন।
সভায় কমিটির ১৭তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় ।
সভায় জাতীয় সংসদ কতৃর্ক কমিটিতে প্রেরিত “প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২” এর উপর আলোচনায় কমিটির সকল সদস্য অংশগ্রহণ করেন। সংশোধিত আকারে বিলটির রিপোর্ট জাতীয় সংসদের চলতি অধিবেশনে প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।
আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 