শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » চিলিকে হারিয়ে টানা সপ্তম জয় ব্রাজিলের
চিলিকে হারিয়ে টানা সপ্তম জয় ব্রাজিলের

বিশ্বকাপ বাছাইয়ে এর আগে টানা ছয় ম্যাচ জিতে শেষ করেছিলো ব্রাজিল। এবার শুরুতেই চিলির বিপক্ষে তাদের মাঠ থেকেই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তিতের শিষ্যরা।
ম্যাচের ৬৪ মিনিটে বদলি হিসেবে নামা এভারটন রিভেইরার একমাত্র গোলে ম্যাচ জিতেছে ব্রাজিল। চলতি লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এটি তাদের সপ্তম জয়।
প্রথমার্ধে আক্রমণভাগের কাছ থেকে আশানুরূপ কিছু না পাওয়ায় দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় এভারটন রিভেইরোকে নামান তিতে। এর সুফল পেতে সময় লাগে ২০ মিনিটেরও কম। নেইমারের শট ঠেকিয়ে দিয়েছিলেন চিলির গোলরক্ষক। কিন্তু ফিরতি বলে সহজেই গোল করেন রিভেইরো।
কষ্টার্জিত এ জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত হলো ব্রাজিলের। এখনও পর্যন্ত খেলা সাত ম্যাচের সবকয়টি জিতে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। আর চিলির অবস্থান সপ্তম, সাত ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 