বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » একদিনের ব্যবধানে শনাক্ত বেড়েছে প্রায় ১১০০
একদিনের ব্যবধানে শনাক্ত বেড়েছে প্রায় ১১০০
![]()
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫০০ জন রোগী শনাক্ত হয়েছে, যা গতকালের (মঙ্গলবার) তুলনায় এক হাজার ৯৩ জন বেশি।
বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৭ হাজার ৮৩০টি নমুনা। এরমধ্যে রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০০ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭৩ জন।
দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৭৬ জনের এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।
নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০ জন পুরুষ, ২ জন নারী। এরমধ্যে ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রামে ২, রাজশাহী ও সিলেটে ১ জন করে মারা গেছেন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 