বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজবাড়ী | শিরোনাম » রাজবাড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা
রাজবাড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা

পারিবারিক কলহের জেরে রাজবাড়ীর পাংশায় স্ত্রী লিপি বেগমকে গলা কেটে হত্যা করার অভিযোগে স্বামী রুবেল সরদারকে আটক করেছে পুলিশ। বুধবার ( ১৯ জানুয়ারি ) সকাল সাড়ে ৭টার দিকে কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্বামী রুবেল সরদার একই গ্রামের ওকুল সরদারের ছেলে। সে মাছের ব্যবসা করত বলে জানা যায়। নিহত লিপির ৩টি ছেলেসন্তান রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্বামী রুবেল সরদার ও স্ত্রী লিপি বেগমকে একসঙ্গে বাড়ির সামনে দিয়ে ঘোরাফেরা করতে দেখেছে। এর আধা ঘণ্টা পরেই সকাল ৮টার দিকে নিজ বসতঘরের মধ্যে রুবেল তার স্ত্রী লিপি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। স্বামী রুবেলকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 