বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » মোটা অঙ্কের বিনিময়ে বলিউডের তিন সিনেমায় সামান্থা
মোটা অঙ্কের বিনিময়ে বলিউডের তিন সিনেমায় সামান্থা

তেলেগু ও তামিল চলচ্চিত্র তারকা সামান্থা রুথ প্রভু। দক্ষিণী সিনেমায় কাজ বেশি করা হলেও তার জনপ্রিয়তা পুরো ভারতজুড়েই। বলিউডেও কাজ করেছেন বেশকিছু সিনেমা ও ওয়েব সিরিজে।
এরপর থেকে বলিউডেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বিশেষ করে হিন্দি ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’র সিজন টু-তে কাজের পর থেকে বলিউডে সামান্থা দেখিয়েছেন তার অভিনয়ের দক্ষতা। সামান্থাকে শেষবার দেখা যায় আল্লু অর্জুন এর সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’র একটি আইটেম গানে। সেখানে তার লুক প্রকাশের পর থেকেই ভক্তকুলে উন্মাদনা ছড়াতে থাকে সামান্থা। কিছুদিন আগেই সামান্থা ও দক্ষিণী সুপারস্টার নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদ ও এর পরপরই ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমায় তার আইটেম গান মুক্তির নিয়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হন সামান্থা। শুধু সমালোচনাই নয় তাকে ঘিরে বেড়েছে দর্শকদের আগ্রহও।
তবে শুধু যে সামান্থার জনপ্রিয়তা বেড়েছে তা কিন্তু নয়, বেড়েছে তার পারিশ্রমিক ও। কারণ ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার আইটেম গানের মাত্র তিন মিনিটের পারফরম্যান্সের জন্য পাঁচ কোটি টাকা নিয়েছিলেন সামান্থা, যা দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে একটি রেকর্ডও।
এবার সামান্থা ভক্তদের জন্যে নতুন সুখবর হলো, বলিউডের খ্যাতনামা প্রোডাকশন হাউস যশ রাজ ফিল্মসের সিনেমায় নাম লেখাচ্ছেন তিনি। শুধু নামই লেখাচ্ছেন না কাজ করবেন টানা তিনটি সিনেমায়। ভারতীয় বেশকিছু গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ সিনেমা গুলোতে কাজ করার জন্যে সামান্থাকে বিশাল অঙ্কের অর্থ প্রদান করা হবে। সামান্থাও এ সিনেমাগুলোতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং কিছুদিনের মধ্যে যশ রাজ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন তিনি।
তবে এখন পর্যন্ত সামান্থা বা প্রোডাকশন হাউস কোনো পক্ষই এ বিষয়টি নিশ্চিত করেনি। তবে এ সিনেমাগুলোর সঙ্গে সামান্থা কাজের যে খবর ছড়িয়ে পড়েছে তা দেখে বলাই যায় যে, ব্যক্তিজীবনের হতাশা কাটিয়ে সামান্থার ক্যারিয়ার এখন গগনচুম্বী।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 