বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » পলিথিন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করতে ডিসিদের নির্দেশনা
পলিথিন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করতে ডিসিদের নির্দেশনা
![]()
দেশে পলিথিনের ব্যবহার বন্ধে প্রতি মাসে উপজেলা পর্যায়ে দুটি আর জেলা পর্যায়ে একটি করে মোবাইল কোর্ট পরিচালনার করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর ওসামানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পাটমন্ত্রী বলেন, ‘আমরা পলিথিনের ব্যবহার বন্ধ করে জুট ব্যাগিংয়ে চলে যেতে চাই। পলিথিন বন্ধে উপজেলা পর্যায়ে প্রতি মাসে অন্তত দুটি এবং জেলা পর্যায়ে একটি মোবাইল কোর্ট পরিচালনা করতে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছি। তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন, যাতে করে ব্যাগিং পলিথিনের ব্যবহারটা বন্ধ হয়।’
গোলাম দস্তগীর বলেন, ‘পূর্ব পাকিস্তানের সবচেয়ে বেশি আয় ছিল পাট খাত থেকে। আমরা আবার পাটের ব্যবহারে চলে যেতে চাই। আমার আশা, পাট ও বস্ত্র খাত আবার পুরোপুরি ফিরে আসবে।’
খুলনায় পাটকল বন্ধ করে যে আধুনিকায়নের পরিকল্পনার করা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে পাটমন্ত্রী বলেন, ‘পাটকলের লিজ পদ্ধতির ম্যানেজমেন্ট থাকবে বেসরকারি হাতে। আমরা ইতোমধ্যে পাঁচটি টেন্ডার করেছি। আগামীতে তাদের কাছে সেগুলো হ্যান্ড ওভার করে দেবো। ইতোমধ্যে দুটি টেন্ডার হ্যান্ড ওভার হয়ে গেছে।’
করোনা মহামারির কারণে দুই বছর বিরতির পর মঙ্গলবার (১৮ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান দেশের জনগণের জন্য কাজ করার পাশাপাশি জেলা পর্যায়ের এই শীর্ষ কর্মকর্তাদের ২৪টি নির্দেশনা দেন।
সম্মেলন শুরুর দিন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি তার বক্তব্যে দায়িত্ব পালনে জনগণের সেবা দেওয়ার বিষয়টিতে অগ্রাধিকার দিতে ডিসিদের প্রতি অনুরোধ করেন।
করোনা মহামারির কারণে এবার ভেন্যু বদলে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন হচ্ছে। অন্যান্য বছর জেলা প্রশাসকদের অধিবেশনগুলো হয় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে। মঙ্গলবার শুরু হওয়া এ সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার (২০ জানুয়ারি)।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 