বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ‘সার্বভৌমত্বে আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ’
‘সার্বভৌমত্বে আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে সম্মান ৭১ এ পেয়েছি, আবার সে সম্মান ৭৫ এ হারিয়েছি, সেই সম্মান আবার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন আর বাংলাদেশকে কেউ অবহেলা করতে পারবে না।
বুধবার (১৯ জানুয়ারি) ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্র্যাজুয়েশন সেমিনারে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিন।
তিন বাহিনীকে যুগোপযোগী করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের সার্বভৌমত্বে আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ।
গ্রাজুয়েটদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এ কোর্সে আপনারা সামরিক জ্ঞান ও জাতীয়-আন্তর্জাতিক উচ্চতর জ্ঞান লাভ করেছেন। এ জ্ঞান আপনাদের ওপর অর্পিত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন ও যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। আমি চাই, আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য আন্তর্জাতিক মান সম্পন্ন হবে। এ জন্য পদবি পরিবর্তন করা থেকে শুরু করে অনেক কাজ করে দিয়েছি। যাতে প্রতিটি সদস্য সমানতালে আন্তর্জাতিক পর্যায়ে চলতে পারেন।
সকালে গণভবন থেকে মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কোর্স সমাপনী অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাস দমনসহ বিভিন্ন সূচকে দেশের উজ্জ্বল ভাবমূর্তি ধরে রেখেই এগিয়ে যেতে হবে তিন বাহিনীকে।
সামরিক কায়দায় জাতীয় সংগীত বাজিয়ে কর্মকর্তারা সম্মান জানান প্রধানমন্ত্রীকে। পরে, ভার্চুয়াল মাধ্যমে এবারের কোর্স সম্পন্ন করা দেশি-বিদেশি ২৫১ কর্মকর্তার কোর্সের সনদ তুলে ধরেন। এবারের কোর্সে ১৮টি দেশের ৪৭ বিদেশি কর্মকর্তার পাশাপাশি ছিলেন সশস্ত্র বাহিনীর ও বাংলাদেশ পুলিশের সদস্যরাও। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা, তিন বাহিনীকে আধুনিক করে গড়ে তোলা হচ্ছে বলে জানান।
বেলা ১০টায় গণভবন থেকে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কোর্স সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 