রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » গোপালগঞ্জ | ছবি গ্যালারী | শিরোনাম » শ্রমিক নেতা হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা
শ্রমিক নেতা হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জে চাঞ্চল্যকর মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলার সাক্ষী মোটর পার্টস ব্যবসায়ী মিন্টু মিনা ওরফে কোটন মিনাকে (৪৮) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ফরিককান্দি নামক এলাকা থেকে কোটনের রক্তাক্ত লাশ উদ্ধার করে।
জানা যায়, আগামী ২৪ জানুয়ারি চাঞ্চল্যকর বাসু হত্যা মামলায় কোটনের সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল। স্থানীয়রা ধারণা করছেন এই সাক্ষ্যপ্রদানকে সমনে রেখে কে বা কারা তাকে হত্যা করেছে।
হত্যাকাণ্ডের শিকার কোটন মিনা ফকিরকন্দি এলাকার আক্তার মিনার ছেলে। কোটন শহরের বাসস্ট্যান্ডের মিনা মোটর্সের মালিক। তিনি মোটর পার্টস ও বাসের ব্যবসা করতেন।
গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, শনিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাসস্ট্যান্ড থেকে ফকিরকান্দির বাড়িতে যান। ঘরে প্রবেশের আগেই মোবাইলে অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে তিনি বের হন। এরপর পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রাত ১২টার দিকে পরিবারের লোকজন তার মোবাইল ফোনটি বন্ধ পান। আজ সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বাড়ির পাশে ফরিককান্দিতে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
লাশের বাম পাঁজরে কোপের চিহ্ন ও শরীরের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, লাশের মুখ মাফলার দিয়ে বাঁধা ছিল।




গোপালগঞ্জে ৩টি ইটভাটা উচ্ছেদ : জরিমানা আদায়
পদ্মা সেতু পাড়ি দিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রামের সাড়ে ৩শ’ আ’লীগ নেতা কর্মীর শ্রদ্ধা
উন্নয়নের দিশারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা - নৌপরিবহন প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতি প্রাপ্ত ৩০ পুলিশ সুপারের শ্রদ্ধা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে ফাতেহা পাঠ করলেন প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, আহত ২৫
গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের স্মৃতিচারণ
কৃষকের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
টুঙ্গীপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধিতে স্পীকারের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে স্পীকারের শ্রদ্ধা 