রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » লুইপার গানে কলকাতার নুসরাতের নাচ, প্রকাশ্যে ভিডিও
লুইপার গানে কলকাতার নুসরাতের নাচ, প্রকাশ্যে ভিডিও
![]()
বাংলাদেশের গায়িকা জিনিয়া জাফরিন লুইপার একটি গানের ভিডিওতে নেচেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান, এ খবর আগেই প্রকাশ্যে এসেছিল। আজ রোববার (১৬ জানুয়ারি) প্রকাশ্যে এলো সেই গানের ভিডিও। যার শিরোনাম ‘নাচ ময়ূরী নাচ’।
গানটির কথাগুলো এমন-‘আমি রূপনগরের রাজকুমারী, দিওয়ানা যে সব আমারই, আমার রূপের জাদু দেখবি শুধু, কেউ করিসনারে টাচ/নাচ ময়ূরী নাচ, নাচ ময়ূরী নাচ’। এটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কৌশিক হোসেন তাপস। প্রকাশ পেয়েছে টিএম রেকর্ডসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
ক্ল্যাসিকেল ও রোমান্টিক ঘরানার বাইরে এর আগে খুব একটা দেখা যায়নি লুইপাকে। এবার তিনি এলেন আইটেম ঘরানার গানে।
লুইপা বলেন, ‘এ গানটি আমার পূর্ববর্তী সব কাজের চেয়ে অনেক দারুণ এবং মূল্যবান একটা কাজ। তাপস ভাই ভার্সেটাইল কম্পোজার। দেশের সববয়সী মেধাবী শিল্পীদের নিয়ে সবার স্বকীয়তা বুঝে তিনি কাজ করছেন। আমার ক্ষেত্রেও তাই। এ গানটাতে আমাকে একটু অন্যভাবে তুলে ধরা হয়েছে। পুরো গানটা শুনলে আমাকে খুঁজে পাওয়া যাবে-নতুন করে।’
অন্যদিকে সম্প্রতি মা হওয়ার পর বাবা যাদবের নির্মাণে এ গানে নুসরাত জাহানের কামব্যাক পারফর্মেন্সকে তার ক্যারিয়ারের সেরা কাজগুলোর একটি বলেই মানছেন ভারতীয় গণমাধ্যম। টিজার প্রকাশেই তোলপাড় ভারতীয় মিডিয়ায়।
নুসরাতও প্রচারণায় নেমেছেন এই গানচিত্রের। এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘টিএম রেকর্ডসকে ধন্যবাদ বাংলা মিউজিককে নেক্সট লেভেলে নেয়ার জন্য। ধন্যবাদ আমাকে নাচ ময়ূরী দেয়ার জন্য। তাপসের সংগীতায়োজনে লুইপার দারুণ একটা গান। অসাধারণ কন্সেপশান এবং স্টাইলিং করেছেন বাংলাদেশের ফ্যাশন আইকন ফারজানা মুন্নী। আমি বাংলাদেশে আমার আরও অনেক কাজের দিকে তাকিয়ে। কেন না টিএম রেকর্ডস আমার একটা পরিবারের মতো।’




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 