বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » সরকারি কর্মচারীদের আন্তরিক হতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সরকারি কর্মচারীদের আন্তরিক হতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি দফতর ও কর্মচারীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক। তারা বিভিন্ন সমস্যায় সরকারি দফতরে আসেন। জনগণের সেই সব সমস্যা সমাধানে সরকারি কর্মচারীদের আন্তরিক হতে হবে। তাদেরকে সাধারণ জনগণের সমস্যাগুলো অনুধাবন করে যথাযথ সেবা দিতে হবে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি আয়োজিত ‘ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং কোর্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের মূল দায়িত্ব দেশ ও জনগণের সেবা করা। তাই জনগণের সেবায় সরকারি কর্মচারীদেরকে আত্মনিয়োগ করতে হবে।
তিনি আরো বলেন, সরকারের ভাবমূর্তি উন্নয়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সরকারি কর্মচারীদের আচরণে যেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে।
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. বদরুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব কে এম আলী আজম এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির পরিচালক ভরাভাট ছোনলাসিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রশাসন ক্যাডারের ৩৭ ব্যাচের ৫০ জন কর্মকর্তা ৪ মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করবেন। বাংলাদেশের জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি যৌথভাবে এই প্রশিক্ষণের আয়োজন করেছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 