বুধবার, ১২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » বিশ্বকাপের আগ মুহূর্তে যুবাদের বিশাল জয়
বিশ্বকাপের আগ মুহূর্তে যুবাদের বিশাল জয়
![]()
আগামী ১৪ জানুয়ারি শুরু হতে যাচ্ছে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। এর আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকে ১৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
টসে জিতে আগে ব্যাটিং করে ২৭৭ রান করে টাইগার যুবারা। আইচ মোল্লা সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন। ৮২ বলে তার খেলা এই ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কার মার ছিল। আরিফুল ইসলাম ৩টি চার ও ১ ছক্কায় করেন ৪০ রান। ২৬ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩৯ রান করেন রিপন মণ্ডল। ৩৬ রান আসে অধিনায়ক রাকিবুল হাসানের ব্যাট থেকে।
২৭৮ রানের টার্গেটে জিম্বাবুয়ে ব্যাট করতে নামার পর বৃষ্টি এসে হানা দেয়। বৃষ্টি থামার পর ৩৫.২ ওভারে ১১০ রানে অলআউট হয়ে যায় তারা। ফলে বৃষ্টি আইনে বাংলাদেশের যুবারা জয় পায় ১৫৫ রানে।
বাংলাদেশের পক্ষে নাইমুর রহমান ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন আরিফুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন। ১টি করে উইকেট নেন রিপন মণ্ডল, তানজিম হাসান সাকিব ও মুসফিক হাসান।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 