মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম » মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন বঙ্গবন্ধু: আব্দুর রহমান
মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন বঙ্গবন্ধু: আব্দুর রহমান
![]()
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, একটি যুদ্ধবিধ্বস্ত দেশ। রাস্তাঘাট নেই, ব্রিজ-কালভার্ট নেই, দেশের অর্থনীতির অবস্থা ভঙ্গুর। সেই ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় যাত্রা শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
যখন তিনি দেশের মানুষের মুখে হাসি ফোটালেন, তার নেতৃত্বে যখন সারা বিশ্ব বাংলাদেশের প্রসংশা করতে শুরু করলেন। ঠিক তখনই দেশি-বিদেশি স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করল। বঙ্গবন্ধুর বুকের তাজা রক্ত দিয়ে বাংলার মাটিকে লালে লাল করল। সেদিন বঙ্গবন্ধুকে হত্যা মধ্যে দিয়ে বাংলাদেশের মানচিত্রকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করা হয়েছিল।
সোমবার (১০ জানুয়ারি) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চলনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম।
ছাত্রলীগের সাবেক নেতা আব্দুর রহমান বলেন, যে জয় বাংলা স্লোগান ছিল সবার মুখে মুখে। যে জয় বাংলা স্লোগান দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। বঙ্গবন্ধুকে হত্যার পর সেই সেই জয় বাংলা স্লোগান বন্ধ করে দেয়া হলো। বাংলার মানুষের ওপর চাপিয়ে দেওয়া হলো জাতীয়তাবাদের ভূত। তারা চেয়েছিল, জয় বাংলা স্লোগান না থাকলে স্বাধীনতার চেতনাও আর থাকবে না। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কাজে আসেনি। আজ বাংলার প্রতিটি স্থানে জয় বাংলা স্লোগান উচ্চারণ হচ্ছে। তাদের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারেনি উল্লেখ্য করে দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, তখন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী। কিন্তু অনেকেই বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে আন্দোলন গড়ে তোলেনি। যারা আন্দোলন করেছে তাদের চোখ উপড়ে ফেলা হয়েছে। নানামুখী নির্যাতন করা হয়েছে। জেল-জুলুম সহ্য করতে হয়েছে। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে রাজপথে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রম করছেন জানিয়ে তিনি আরও বলেন, মৃত্যুকে আলিঙ্গন করে বঙ্গবন্ধুকন্যা বাংলার মাটিতে পা রেখেছিলেন। স্বাধীনতাবিরোধীরা তাকে ১৯ বার হত্যার চেষ্টা করেছে। কিন্তু শেখ হাসিনাকে দামিয়ে রাখতে পারেনি। তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গঠনে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার মধ্যেই আজ আমরা বঙ্গবন্ধুকে দেখতে পাই। শেখ হাসিনার বেঁচে আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ ঘুঁরে দাড়িয়েছেন। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। গৃহহীনঘর পাচ্ছে, বস্ত্রহীন বস্ত্র পাচ্ছে। মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 