সোমবার, ১০ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » ভিয়েতনামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
ভিয়েতনামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন
![]()
বাংলাদেশ দূতাবাস হ্যানয়, ভিয়েতনামে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপন করা হয়।
এ উপলক্ষ্যে রাষ্ট্রদূত সামিনা নাজ চ্যান্সারী ভবনে আনুষ্ঠানিকভাবে দিবসটির সূচনা করেন বলে আজ হ্যানয়ে বাংলাদেশ দূতাবাস আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রী প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যগণ, শহীদ মুক্তিযোদ্ধাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশের সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
ভিয়েতনামে কোভিড মহামারীর পুনরায় প্রাদুর্ভাবের কারণে সে দেশের সরকারের সতর্কতার জন্য সামাজিক দূরত্ব বজায় ও জনসমাগমের উপর নিষেধাজ্ঞা থাকায় দিবসটি স্বল্প সংখ্যক অতিথি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গের মাধ্যমে চ্যান্সারীতে উদযাপিত হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 