রবিবার, ৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৫৯
রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে গ্রেফতার ৫৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) বিভাগ এ অভিযান চালায়।
রোববার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে রোববার (৯ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪ হাজার ৮৬৫ পিস ইয়াবা, ১৪০ গ্রাম পুরিয়া হেরোইন, ৮ কেজি ৬৭০ গ্রাম গাঁজা ও এক বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আরও পড়ুন: ডিআইজি প্রিজনস পার্থের রায় আজ
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা করা হয়েছে।
একই অপরাধে শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়। সেসব আসামির বিরুদ্ধে ৪৬টি মামলা দেয় পুলিশ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 