রবিবার, ৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » চার দিন পর নদীতে ভাসল মা-মেয়েসহ ৪ জনের মরদেহ
চার দিন পর নদীতে ভাসল মা-মেয়েসহ ৪ জনের মরদেহ
![]()
নারায়ণগঞ্জের ফতুলায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির চার দিন পর নিখোঁজ ১০ জনের মধ্যে মা-মেয়েসহ ৪ জনের মরদেহ ভেসে উঠেছে।
রোববার (৯ জানুয়ারি) তাদের মরদেহ ভেসে থাকতে দেখে উদ্ধারকাজ চালানো শুরু হয়েছে।
এর আগে গত ৮ জানুয়ারি ট্রলারডুবির চার দিনেও নিখোঁজ ১০ জনের সন্ধান না মেলায় বিক্ষোভ করে স্বজনরা। এদিকে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত ও নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস।
গত ৫ জানুয়ারি সকালে ফতুল্লার বক্তাবলী সিপাইবাড়ি খেয়াঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ধর্মগঞ্জ খেয়াঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ধলেশ্বরী নদীর মাঝখানে পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী এমভি ফারহান নামে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কা লাগলে ডুবে যায় ট্রলারটি।
এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও একই পরিবারের চারজনসহ, ৬ যাত্রী নিখোঁজ হন। ঘটনার পঞ্চম দিন পার হলেও এখনো কাউকে উদ্ধার করতে না পারায় স্বজনদের আর্তনাদ ক্রমেই বাড়ছে।
এদিকে ঘন কুয়াশায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। স্থানীয়দের অভিযোগ, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীবহন করায় নদীটির এ পথে প্রায়ই ঘটে দুর্ঘটনা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 