শনিবার, ৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » দুর্বল প্রতিপক্ষের কাছে হেরে গেল বায়ার্ন
দুর্বল প্রতিপক্ষের কাছে হেরে গেল বায়ার্ন
![]()
আরো এক সপ্তাহ আগেই ২০২২ সাল শুরু হয়ে গেছে। তবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের নতুন বছরের মিশন শুরু হয়েছে গতরাতে। তবে সেটা সুখের হয়নি তাদের। হার দিয়েই বছর শুরু করেছেন মুলার-লেভানদোস্কিরা।
জার্মান বুন্দেসলিগায় শুক্রবার দিবাগত রাতে নিজেদের মাটিতে বায়ার্ন খেলতে নেমেছিল দুর্বল প্রতিপক্ষ বুরুশিয়া মুনশেনগ্লাডবাখের বিপক্ষে। আর এই ম্যাচে ২-১ গোলে হেরে যায় বায়ার্ন।
ম্যাচের শুরুটা অবশ্য বায়ার্নেরই ছিল। ১৮তম মিনিটে গোল করে বায়ার্নকে এগিয়ে দিয়েছিলেন লেভানদোস্কি। কিন্তু ২৭তম মিনিটে ফ্লোরিয়ান নেহুয়াস গোল করে সমতায় ফেরান ম্যাচে। চার মিনিট পরই লাইনারের গোলে এগিয়ে যায় বরুশিয়া মুনশেনগ্লাডবাখের।
বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা হলেও আর কোনো গোল হয়নি। ফলে হার নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন। হারের পরও লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা। ১৮ ম্যাচে তাদের সংগ্রহ ৪৩। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড। জয়ের পরেও ১১তম স্থানে রয়েছে বরুশিয়া মুনশেনগ্লাডবাখ।




ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
ব্রাজিল-পর্তুগাল ম্যাচসহ টিভিতে আজকের খেলা
নাটকীয়তার পরেও জয় দিয়ে বিশ্বকাপ শুরু বেলজিয়ামের
পেনাল্টি পেয়েও মেক্সিকোকে হারাতে পারল না পোল্যান্ড
কাতার বিশ্বকাপে প্রথম অঘটন : আর্জেন্টিনাকে ২-১ গোলে হারাল সৌদি আরব
গুরুত্বপূর্ণ লড়াইয়ে মুখোমুখি মেক্সিকো-পোল্যান্ড
যুক্তরাষ্ট্রকে রুখে দিলো বেলের ওয়েলস
পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাবেন সেরা ফর্মে ফেরা মেসি
আমেরিকায় শিরোপা জিতলেন ইমরুল কায়েস
শ্বাসরুদ্ধকর ম্যাচে ভারতকে হারিয়ে পাকিস্তানের প্রতিশোধ 