শনিবার, ৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » গুলিস্তানে পথচারীদের ওপর উঠে গেল বাস, নিহত ২
গুলিস্তানে পথচারীদের ওপর উঠে গেল বাস, নিহত ২

রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) রাজিব।
আরও পড়ুন: বিশ্বে একদিনে করোনা শনাক্তের সব রেকর্ড ভাঙল
এসআই রাজিব জানান, মেঘলা পরিবহনের একটি বাসের চাপায় দুজন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ফ্লাইওভার থেকে নামার পরপরই বাসটি ‘ব্রেক ফেল করে’। এতে বাসেরও ১০-১২ জন যাত্রী আহত হন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: কাপ্তান বাজারে ভয়াবহ আগুন, একজনের মরদেহ উদ্ধার
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য দুজনের লাশ হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 