বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় সংসদ | ঢাকা | শিরোনাম » পার্লামেন্ট মেম্বারস ক্লাবের নব-নির্মিত ক্যান্টিন উদ্বোধন
পার্লামেন্ট মেম্বারস ক্লাবের নব-নির্মিত ক্যান্টিন উদ্বোধন

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২১ : চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী আজ সকালে শেরে বাংলা নগরস্থ পার্লামেন্ট মেম্বারস ক্লাবের নব-নির্মিত ক্যান্টিনের শুভ উদ্বোধন করেছেন।
বাংলাদেশ জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা পার্লামেন্ট মেম্বারস ক্লাব। সম্প্রতি এই ক্লাবের পরিবেশকে মানসম্মত করতে এর আধুনিকায়ন করা হয়েছে। আধুনিকায়নের অংশ হিসেবে বৈদ্যুতিক জেনারেটর স্থাপন, নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন, কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা উন্নতকরণ, পাবলিক এ্যাড্রেস কনফারেন্স সিস্টেম স্থাপন, জিমনেসিয়ামের আধুনিকায়ন এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের ভেরিএ্যাবল রেফ্রিজারেটর ফ্লো (ভিআরএফ) এসি স্থাপন করা হয়েছে।
![]()
অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম ও মাহবুব আরা বেগম গিনি, সংসদ সদস্যগণ এবং সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 