বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » হলিউডের রোমান্টিক কমেডি ছবিতে দীপিকা
হলিউডের রোমান্টিক কমেডি ছবিতে দীপিকা
![]()
আবারও হলিউড ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের এই সময়ের সবচেয়ে দামি নায়িকা দীপিকা পাড়ুকোন। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনই ঘোষণা দিয়েছেন অভিনেত্রী। এবার তাকে দেখা যাবে একটি রোমান্টিক কমেডি ছবিতে। সেখানে দীপিকা থাকবেন মুখ্য চরিত্রে।
তবে শুধুমাত্র অভিনয় নয়, এই ছবি সহ প্রযোজনাও করছেন ‘ওম শান্তি ওম’, ‘বাজিরাও মাস্তানি’, ‘বেশরম’ ও ‘পদ্মাবত’-এর মতো হিট ছবিগুলোর এই নায়িকা। এ দীপিকা বলেছেন, বলিউডের রমকম ছবিতে তিনি ডাক পান না, তাই এবার হলিউডে রমকম প্রযোজনা করার কথা ভেবেছেন।
অন্যদিকে, বলিউড নায়িকাকে এই ছবিতে কাস্ট করার কারণ হিসাবে নির্মাতারা বলেছেন, দীপিকা একজন গ্লোবাল সুপারস্টার। তার অভিনয় ও ব্যক্তিত্ব দেখে তারা মুগ্ধ। ছবির গল্প ভারত ও আমেরিকাবাসী দুজনকে কেন্দ্র করে। তাই ছবির কিছু অংশের শুটিং হবে ভারতে। তবে বেশিরভাগ শুটিং হবে নিউ ইয়র্ক শহরে।
এই ছবিতে তার চরিত্রটির অনেক শেড রয়েছে বলে জানিয়েছেন দীপিকা। পর্দায় তা যথাযথ ফুটিয়ে তোলার চেষ্টা করবেন বলেও জানান। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনা করতে পারছেন ভেবেও উচ্ছ্বসিত তিনি।
এদিকে শুধু হলিউড নয়, বলিউডেও তার হাতে রয়েছে একঝাঁক ছবি। তার মধ্যে অন্যতম ‘পাঠান’। এ ছবির মূল ভূমিকায় রয়েছেন দীপিকার অভিষেক ছবি ‘ওম শান্তি ওম’-এর নায়ক শাহরুখ খান। আরও আছেন জন আব্রাহাম। এ ছবির শুটিংয়ে সম্প্রতি স্পেনে উড়ে গেছেন শাহরুখ-দীপিকা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 