সোমবার, ৩ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে আসবে ইন্দোনেশিয়ার প্রতিনিধিদল
দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে আসবে ইন্দোনেশিয়ার প্রতিনিধিদল
![]()
২০২০-২১ অর্থবছরে ইন্দোনেশিয়া-বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। এই বাণিজ্যকে আরও বাড়ানোর বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের ওষুধ, কৃষিপণ্য, পোল্ট্রি, পাট ও চামড়াজাত পণ্য এবং জুতার বিশাল বাজার রয়েছে ইন্দোনেশিয়ায়। দ্বিপাক্ষিক বাণিজ্যের এই সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের পক্ষ থেকে উদ্যোগে নেয়ার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
সোমবার ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। চীন, ভারত, জাপানের মতো, ইন্দোনেশিয়াও যাতে বাংলাদেশের একটি অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগ করে সেজন্য রাষ্ট্রদূতকে উদ্যোগে নেয়ার আহ্বানও জানান তিনি।
এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত জানান, ইন্দোনেশিয়ার খাতভিত্তিক সংলাপ অংশীদার হতে আগ্রহী বাংলাদেশ। দেশটিতে শুল্ক ও করকাঠামো তুলনামূলক সহজ হওয়ায় বাংলাদেশী রপ্তানিকারকদের পক্ষে বাজার ধরা সহজ হবে। ইন্দোনেশিয়ান উদ্যোক্তারা বাংলাদেশে ওষুধ ও এসএমই খাতে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে বিনিয়োগে আগ্রহী। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা যাচাই করতে চলতি বছরই দেশটির শিল্পমন্ত্রী অথবা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবেন। এছাড়া দেশটির সঙ্গে অগ্রাধিকারমুলক বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা চলছে বলে জানান রাষ্ট্রদূত মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মো. আমিন হেলালী, পরিচালক এম.জি.আর. নাসির মজুমদার ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।




কেমন যাবে ২০২৩ সালের বিশ্ব অর্থনীতি?
২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৭৩ কোটি ডলার
হাইজিন খাতের বরাদ্দ বাড়লেও সার্বিক এডিপি বৃদ্ধির তুলনায় কম
সৌদিকে টপকে চীনের বৃহৎ আমদানিকারক রাশিয়া
দাম বাড়ছে মোবাইল হ্যান্ডসেটের
তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, কমবে : বাণিজ্যমন্ত্রী
৩৬ দেশে পাচার হচ্ছে টাকা, যাবজ্জীবন সাজা চায় দুদক
বড় দুই চ্যালেঞ্জে ব্যাংক খাত : গভর্নর
বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে: বাণিজ্যমন্ত্রী
নিষেধাজ্ঞার মধ্যেই প্রতিবেশী দেশে গম রফতানি হবে: ভারতীয় হাইকমিশন 