রবিবার, ২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » গোপালগঞ্জ | ছবি গ্যালারী | জাতীয় | শিরোনাম » জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে এলজিইডি’র প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা নিবেদন
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে এলজিইডি’র প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা নিবেদন
![]()
জেলার টুঙ্গিপাড়ায় উপজেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নবনিযুক্ত প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন।
এলজিইডি’র প্রধান প্রকৌশলী আজ রোববার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ফাতিহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আহসান হাবিব, মো. আলি আখতার হোসেন, একেএম লুৎফর রহমান, হাবিবুল আজিজ, মজিবুর রহমান সিকদার, মন্মথ রঞ্জন হালদার, রতন কুমার দে, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বসার খায়ের ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র তোজাম্মেল হক টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।




গোপালগঞ্জে ৩টি ইটভাটা উচ্ছেদ : জরিমানা আদায়
পদ্মা সেতু পাড়ি দিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রামের সাড়ে ৩শ’ আ’লীগ নেতা কর্মীর শ্রদ্ধা
উন্নয়নের দিশারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা - নৌপরিবহন প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতি প্রাপ্ত ৩০ পুলিশ সুপারের শ্রদ্ধা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে ফাতেহা পাঠ করলেন প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, আহত ২৫
গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের স্মৃতিচারণ
কৃষকের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
টুঙ্গীপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধিতে স্পীকারের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে স্পীকারের শ্রদ্ধা 