রবিবার, ২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » আমাকে কাফের উপাধি দেওয়া হচ্ছে, অভিযোগ আইভীর
আমাকে কাফের উপাধি দেওয়া হচ্ছে, অভিযোগ আইভীর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী অভিযোগ করে বলেছেন, ‘আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমি আমার পার্টি অফিসে বলেছিলাম যে, ‘আমি জয় বাংলা বলবই’। সেই কথাটাকে এখন বিভিন্নভাবে বানিয়ে বলা হচ্ছে। আমাকে কাফের উপাধি দেওয়া হচ্ছে।
রোববার (২ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জে নির্বাচনী প্রচারণাকালে সময় সংবাদকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ধর্ম ব্যবহার করে অপপ্রচারের মাধ্যমে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বিরোধীপক্ষ। আমি নাকি মসজিদ ভেঙে ফেলছি। আমি নাকি মন্দিরের জায়গা নিয়ে গেছি। এ রকম প্রমাণ কি কেউ করতে পারবে?
আইভী বলেন, আমি সাতটা মসজিদ করে দিয়েছি এই শহরে। অথচ আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে আমি নাকি মসজিদ ভেঙে দিয়েছি।
তিনি বলেন, হোল্ডিং ট্যাক্সসহ সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিপরীতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিরোধীরা।
আরও পড়ুন: যে ইউনিয়নের নারীরা ভোট দেন না!
নির্বাচনে যাতে কালো টাকার ব্যবহার না হয় সে ব্যাপারে গোয়েন্দা সংস্থাকে তদন্তের অনুরোধ জানান আইভী।
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট। মেয়র পদে ৭ জনসহ ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট ১৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী অভিযোগ করে বলেছেন, ‘আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। আমি আমার পার্টি অফিসে বলেছিলাম যে, ‘আমি জয় বাংলা বলবই’। সেই কথাটাকে এখন বিভিন্নভাবে বানিয়ে বলা হচ্ছে। আমাকে কাফের উপাধি দেওয়া হচ্ছে।
আমাকে কাফের উপাধি দেওয়া হচ্ছে, অভিযোগ আইভীর
কামরুজ্জামান মামুন
১ মিনিটে পড়ুন
রোববার (২ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জে নির্বাচনী প্রচারণাকালে সময় সংবাদকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ধর্ম ব্যবহার করে অপপ্রচারের মাধ্যমে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বিরোধীপক্ষ। আমি নাকি মসজিদ ভেঙে ফেলছি। আমি নাকি মন্দিরের জায়গা নিয়ে গেছি। এ রকম প্রমাণ কি কেউ করতে পারবে?
আইভী বলেন, আমি সাতটা মসজিদ করে দিয়েছি এই শহরে। অথচ আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে আমি নাকি মসজিদ ভেঙে দিয়েছি।
তিনি বলেন, হোল্ডিং ট্যাক্সসহ সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিপরীতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিরোধীরা।
নির্বাচনে যাতে কালো টাকার ব্যবহার না হয় সে ব্যাপারে গোয়েন্দা সংস্থাকে তদন্তের অনুরোধ জানান আইভী।
আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট। মেয়র পদে ৭ জনসহ ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট ১৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 