শনিবার, ১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » ২৫ পিস স্বর্ণের নেকলেসসহ চোরাকারবারি আটক
২৫ পিস স্বর্ণের নেকলেসসহ চোরাকারবারি আটক
![]()
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে ২৫ পিস স্বর্ণের নেকলেসসহ হুমায়ূন কবীর (৪০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। শনিবার (১ জানুয়ারি) দুপুর ২টার দিকে ৩৩ বিজিবির সদর দফতর থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটক হুমায়ূন কবীর কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গাড়াখালি গ্রামের আব্দুল গফুরের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে কাকডাঙ্গা সীমান্তের বটতলা এলাকায় অভিযানকালে ভারত থেকে বাংলাদেশে মোটরসাইকেলযোগে পাচারকালে চোরাকারবারি হুমায়ুন কবীরকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ২৫ পিস স্বর্ণের নেকলেস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩.৬৫ গ্রাম। যার বাজার মূল্য ২২ লাখ ৮২ হাজার ১২৫ টাকা। জব্দকৃত মোটর সাইকেলের মূল্য দুই লাখ টাকা।
তিনি বলেন, উদ্ধারকৃত স্বর্ণের গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আটক চোরাকারবারিকে বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 