রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » পার্লামেন্ট মেম্বারস ক্লাবের উদ্যোগে ‘বর্ষ বিদায় ২০২১’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্পীকার
পার্লামেন্ট মেম্বারস ক্লাবের উদ্যোগে ‘বর্ষ বিদায় ২০২১’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্পীকার

ঢাকা, ৩১ ডিসেম্বর, ২০২১ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবের উদ্যোগে পার্লামেন্ট মেম্বারস ক্লাব প্রাঙ্গণে বর্ষ বিদায়-২০২১ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শুভ উদ্বোধন করেন।
এ সময় স্পীকার অনুষ্ঠানে প্রদর্শিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে তিনি পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সদস্যবৃন্দ এবং তাদের পরিবার-পরিজনের অংশগ্রহণে বাস্কেটবল, হাড়িভাঙ্গা, মিউজিক্যাল চেয়ার এবং পিলো পাসিং খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
জাতীয় সংসদের চীফ হুইপ ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এমপি এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সদস্যবৃন্দ ও তাদের পরিবার পরিজনসহ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 