শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | মুন্সীগঞ্জ | শিরোনাম » স্বপ্নের পদ্মা সেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী
স্বপ্নের পদ্মা সেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী

স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী পদ্মা সেতু পরিদর্শন করেন।
ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পদ্মা সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত হেঁটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গত ২৪ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার পথে বারবার তাকিয়ে স্বপ্নের পদ্মা সেতু দেখছিলেন। হেলিকপ্টার থেকেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বেশ কিছু ভিডিও মোবাইল ক্যামেরায় ধারণ করেন।
হেলিকপ্টার থেকে প্রধানমন্ত্রীর মোবাইলে ধারণ করা সেই ভিডিও শেয়ার করেন উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
ভিডিও শেয়ার করে তিনি লিখেন, স্বপ্নের পদ্মা ব্রিজ আজ বাস্তবে রূপ নিচ্ছে। গভীর মমতায় পদ্মা ব্রিজ নির্মাণের অগ্রগতি দেখছেন এই স্বপ্নের স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নের কারিগর আমাদের পরম শ্রদ্ধা ও ভালোবাসার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সে ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী নিজে হেলিকপ্টারের জানালা দিয়ে মোবাইলে ভিডিও ধারণ ও ছবি তোলেন। এ সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 