বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » হজ ও ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা
হজ ও ওমরাহ নিয়ে নতুন নির্দেশনা
![]()
নতুন বছরের (২০২২) প্রথম দিন থেকে বাংলাদেশের সকল হজ ও ওমরাহ যাত্রীদের নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি সরকার।
বুধবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশস্থ সৌদি দূতাবাস জরুরি এক নোটিশে জানিয়েছে, আগামী বছর থেকে সৌদি আরবের ভিসা পেতে হলে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক নিবন্ধন (আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি) সম্পন্ন করতে হবে।
নোটিশে বলা হয়েছে, ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের কনস্যুলার সেকশন বাংলাদেশের সকল হজ ও ওমরাহ অফিসের জ্ঞাতার্থে জানাচ্ছে যে, হজ ও ওমরাহ পালনকারীদের জন্য নতুন রেজিস্ট্রেশন পদ্ধতি (বায়োমেট্রিক সিস্টেম) চালু করার কারণে হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশি হাজিদেরকে বায়োমেট্রিক সিস্টেমে ডিজিটাল পদ্ধতিতে মোবাইলে গুগল প্লে অথবা আইওএস হতে (সৌদি ভিসা বায়ো) নামে অ্যাপ ডাউনলোড করতে হবে। যা আগামী ১ জানুয়ারি ২০২২ হতে কার্যকর হবে।
নতুন রেজিস্ট্রেশন পদ্ধতিতে হজ ও ওমরাহ যাত্রী (আঙ্গুলের ছাপ এবং একটি ছবি) নিবন্ধন করানোর জন্য ইতোপূর্বে হজ ও ওমরাহ এজেন্সিগুলোকে লিংকসহ জানানো হয়েছে।
নোটিশে আরও বলা হয়, বছরের প্রথম দিন থেকে হজ ও ওমরাহ যাত্রীগণ উক্ত অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন ও প্রক্রিয়া সম্পন্ন ব্যতীত কেউ হজ ও ওমরাহর জন্য কোন ভিসা পাবেন না।
হজ ও ওমরাহ পালনে ইচ্ছুক বাংলাদেশিদেরকে উক্ত তারিখের পর নির্ধারিত লিংকের মাধ্যমে উক্ত অ্যাপটি ডাউনলোড করার জন্য অনুরোধ জানিয়েছে সৌদি সরকার।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 