বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » সেলিব্রেটি শো ‘দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প’
সেলিব্রেটি শো ‘দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প’

বছরের শেষ দিনে আসছে নতুন সেলিব্রেটি শো ‘দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প’। পরিবারের বিভিন্ন গল্প নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠানটি।
এরই মধ্যে চিত্রায়ন হয়েছে ‘দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প’র প্রথম পর্ব। এই পর্বে অংশ নিয়েছেন সংগীতশিল্পী হৃদয় খান। সঙ্গে ছিলেন তার ভাই প্রত্যয় খান। সাইফুর রহমান সুজনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নীর হুরেজাহান।
অনুষ্ঠানটি প্রসঙ্গে নির্মাতা জানান, পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্যে একই পরিবারের তারকা ভাই বোনদের খুনসুটি, আনন্দ, ভালোবাসার গল্প, আড্ডা নিয়ে এ অনুষ্ঠান। সাপ্তাহিক এ অনুষ্ঠানে দর্শক ভিন্নতা পাবে।
আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অনুষ্ঠানটি দর্শক উপভোগ করতে পারবেন দীপ্ত টিভিতে প্রতি সপ্তাহের শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে এবং একই সাথে দেখতে পাবেন দীপ্ত টিভির ইউটিউব চ্যানেল ও ফেসবুকে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 