বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » রংপুর ও পাবনায় এমএসএসের নতুন শাখা উদ্বোধন
রংপুর ও পাবনায় এমএসএসের নতুন শাখা উদ্বোধন

রংপুর ও পাবনা জেলায় মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) ১৪৭তম ও ১৪৮তম মাইক্রো ও ক্ষুদ্র এন্টারপ্রাইজ (এমএসই) শাখা উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) ও মঙ্গলবার (২৮ ডিসেম্বর) যথাক্রমে রংপুর নগরীর গণেশপুর এলাকায় এবং পাবনার পৌর শহররে মাছুম বাজার এলাকায় শাখা দুটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমএসএসের নির্বাহী পরিচালক মুনাওয়ার রেজা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপ-পরিচালক (মাইক্রো-এন্টারপ্রাইজ) সরদার সাহিদুল কবির। রংপুরের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জোনাল ম্যানেজার মো. আফজাল হোসেন এবং পাবনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জোনাল ম্যানেজার মো. রেজাউল করিম।
এ ছাড়া অনুষ্ঠানে সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমএসএসের নির্বাহী পরিচালক মুনাওয়ার রেজা খান বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বেকারত্ব দূরীকরণ জরুরি। কোভিড-১৯’র প্রভাবে দেশে বেড়ে যাওয়া দারিদ্র্যের হার ও বেকারত্ব হ্রাসে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এমএসএসের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে রংপুর ও পাবনায় এমএসই শাখা দুটি খোলা হয়েছে।
তিনি আরও বলেন, সংস্থার পরিকল্পনা মোতাবেক পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের শাখা খোলার উদ্যোগ নেওয়া হবে।
সংস্থার উপ-পরিচালক (মাইক্রো-এন্টারপ্রাইজ) সরদার সাহিদুল কবীর বলেন, রংপুর ও পাবনা জেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্নমুখী উদ্যোগের প্রসার ঘটানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে এমএসএসের মাইক্রো ও ক্ষুদ্র এন্টারপ্রাইজ পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
জাতীয় পর্যায়ের বেসরকারি সংগঠন মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) ১৯৭৪ সাল থেকে বিভিন্নমুখী কর্মসূচি গ্রহণের মাধ্যমে সমাজের অনগ্রসর অংশের জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 