মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | নারায়ণগঞ্জ | শিরোনাম » নাসিক নির্বাচন পরিচালনায় কেন্দ্রীয়ভাবে টিম গঠনের সিদ্ধান্ত আ.লীগের
নাসিক নির্বাচন পরিচালনায় কেন্দ্রীয়ভাবে টিম গঠনের সিদ্ধান্ত আ.লীগের

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ওয়ার্ডভিত্তিক টিম করে দায়িত্ব বণ্টন করার সিদ্ধান্ত হয়েছে। এসব কেন্দ্রীয় টিম নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে দলীয় প্রার্থীর বিজয়ের লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের নির্বাচন পরিচালনায় ক্ষেত্রে সহযোগিতা ও পরামর্শক টিম হিসাবে কাজ করবে। কেন্দ্রীয়ভাবে গঠিত টিমের নেতারা নাসিক নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এক বা একাধিক ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করে নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয়ভাবে নাসিক নির্বাচন পরিচালনা টিমের সমন্বয়কারী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের স্বাক্ষরিত চিঠিতে কেন্দ্রীয় নেতাদের টিমওয়ারি দায়িত্ব বণ্টন চিঠি ইস্যু করা হবে।
সোমবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সফল করার লক্ষ্যে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের সাথে নাসিক নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বিকাল পাঁচটায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় সমন্বয় টিমের সঙ্গে সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো সভাপতি ও সাধারণ সম্পাদকদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে বৈঠক চলার সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুর সংবাদে তাৎক্ষণিকভাবে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নারায়ণগঞ্জ সিটি নির্বাচন পরিচালনা টিমের সমন্বয়কারী জাহাঙ্গীর কবির নানক।
সভায় আরও উপস্থিত ছিলেন- সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দিন ফরাজি, মারুফা আকতার পপিসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 