মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ভয়াবহ দাবানলের কবলে চিলি
ভয়াবহ দাবানলের কবলে চিলি

ভয়াবহ দাবানলের কবলে চিলি। দেশটির নুবলি অঞ্চলে ছড়িয়ে পড়া এ দাবানলে এরইমধ্যে পুড়ে গেছে ১২ হাজার হেক্টর বনভূমি।
ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ি-ঘরের। আগুন নিয়ন্ত্রণে চারটি ছোট বিমান ও ৫টি হেলিকপ্টার নিয়ে দিন রাত কাজ করে যাচ্ছে দমকলবাহিনীর ১৯টি ইউনিট। আগুনের গতিবেগ বাড়ায় নিয়ন্ত্রণে আরও বেশ কয়েকটি ইউনিট পাঠানো হয়েছে।
প্রাণহানি এড়াতে ওই অঞ্চলটির বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে দুই একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুষ্ক আবহাওয়া এবং বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলেও জানানো হয়।
দেশটির জরুরি বিভাগ জানিয়েছে, ঝুঁকির মুখে রয়েছে আশপাশের আরও ৩৫টি এলাকা। দাবানলের প্রভাবে পুড়ে ছাই হয়ে গেছে গাছপালা। জীবন বাঁচাতে দিগবিদিক ছুটছে বন্য প্রাণীরা।
নুবল অঞ্চলে লোকালয়েও ছড়িয়ে পড়েছে আগুন। ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি। পুরোপুরি নিঃস্ব হয়েছে নুবলির কয়েকশ মানুষ।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 