মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | শিরোনাম | সিলেট » ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে চার নারী চোরকে আটক করেছে পুলিশ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে চার নারী চোরকে আটক করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে চার নারী চোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- সেলিনা আক্তার, আলেমা আক্তার, ময়না বেগম ও জোসনা বেগম। তাদের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে। তারা পরস্পর আত্মীয়।
রেলওয়ে পুলিশ জানায়, দুপুরে চট্টলা এক্সপ্রেস থেকে চলন্ত অবস্থায় কৌশলে এক যাত্রীর কাছ থেকে স্বর্ণের চেন নিয়ে পালিয়ে যাওয়ার সময় ট্রেনের যাত্রীরা তাদেরকে আটক করে আখাউড়া রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
ভুক্তভোগী ট্রেন যাত্রী মো. রাকিবুল হাসান জানান, তিনি কসবা রেলওয়ে স্টেশন থেকে তার মাকে নিয়ে চট্টলা ট্রেন দিয়ে ঢাকায় যাচ্ছিলেন। ট্রেনে উঠার কিছুক্ষণ পর ৫/৬ জন নারী সংঘবদ্ধ হয়ে তাদের পাশে ভিড় করে। এক পর্যায়ে ওই নারীরা তার মা নাসিমা আক্তারের গলায় থাকা স্বর্ণের চেইন কৌশলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার মা চিৎকার দিলে বগিতে থাকা অন্যান্য যাত্রীরা ৪ নারী চোরকে হাতেনাতে আটক করে। পরে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি করলে তাদেরকে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন আটকরা ট্রেনে চুরি চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় মামলা হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 