মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » প্রধানমন্ত্রী আমাকে মূল্যায়ন করবেন - আনোয়ার হোসেন
প্রধানমন্ত্রী আমাকে মূল্যায়ন করবেন - আনোয়ার হোসেন
![]()
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, জেলা পরিষদের মাধ্যমে ৫টি উপজেলা ও সিটি এলাকায় উন্নয়ন করে যাচ্ছি, জানি না কি করতে পারলাম আর কি করতে পারি নাই। চেষ্টা করে গেছি মানুষের কল্যাণের কাজ করে যেতে।
এমনিই তো আমাকে বাদ দেয়ার চেষ্টা করে যাচ্ছে অনেকে। এই বাদ তো আগে পরে সব সময় চেস্টা করেছে, জানি না ভালো কাজের মূল্যায়ন কিভাবে হয়। জেলা পরিষদের নির্বাচন হলে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সকলকে মনোনয়ন দিবেন। আমিও আশা রাখি তিনি আমাকে মূল্যায়ন করবেন।
বন্দর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (৩১ আগষ্ট) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত কমিটির সভাপতি শাহ আলী মোঃ পিন্টু খান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, কার্যকরি সদস্য ও সাবেক সভাপতি মোবারক হোসেন কমল খান, সহ-সভাপতি কবির হোসাইন, আমির হোসেন, অর্থ সম্পাদক মেহেদী হাসান সজীব ও কার্যকরি সদস্য মোহাম্মদ মাহফুজ জাহিদ আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান ।
এ সময় আনোয়ার হোসেন আরও বলেন, জেলা পরিষদের অর্থায়নে বন্দর প্রেসক্লাবের নতুন ভবনটি আগামী ১৫ সেপ্টেম্বর বুধবার উদ্বোধন করা হবে। এর পাশাপাশি সেপ্টেম্বর মাস ঘিরে অন্যান্য উপজেলার উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 