সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকান্ডে হতাহতদের সার্বিক সহায়তা প্রদানের সুপারিশ
ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকান্ডে হতাহতদের সার্বিক সহায়তা প্রদানের সুপারিশ
![]()
ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২১: নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভায় ঝালকাঠিতে লঞ্চ অগ্নিকান্ডের দুর্ঘটনায় হতাহতদের সার্বিক সহায়তা সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি ঝালকাঠিতে লঞ্চ অগ্নিকান্ডের দুর্ঘটনায় শোক প্রকাশ করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করে।
কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শাজাহান খান, মোঃ মজাহারুল হক প্রধান, মাহফুজুর রহমান, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং এস এম শাহজাদা সভায় অংশগ্রহণ করেন।
সভায় জাতীয় সংসদ থেকে কমিটিতে প্রেরিত “চট্টগ্রাম বন্দর কতৃর্পক্ষ বিল-২০২১” নিয়ে আলোচনা করা হয়। সংশোধিত আকারে বিলটি চূড়ান্ত করে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে উত্থাপনের সুপারিশ করা হয়।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, চট্টগ্রাম বন্দর কতৃর্পক্ষের চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 