শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » গোপালগঞ্জ | ছবি গ্যালারী | শিরোনাম » টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বিসিক চেয়ারম্যানের শ্রদ্ধা
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বিসিক চেয়ারম্যানের শ্রদ্ধা
![]()
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর নব যোগদানকৃত চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদতবরণকারী সদস্যেদের এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী বীর মুক্তিযোদ্ধা ও বাংলার স্বাধিকার আন্দোলনে শাহাদতবরণকারী সকল শহীদের রুহের মাফফিরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার, এ কে এম হেদায়েতুল ইসলাম, বিসিক জেলা কার্যালয় গোপালগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক, গৌরব দাস, বিসিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের বিশেষজ্ঞ মোঃ রাহাত উদ্দিন, গোপালগঞ্জ বিসিক শিল্পনগরীর শিল্পনগরী কর্মকর্তা, মাসুদ রানা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিসিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে বিসিক চেয়ারম্যান বিসিক জেলা কার্যালয় গোপালগঞ্জ, বিসিক শিল্পনগরী, বিসিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং জেলা কার্যালয় প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছ রোপন করেন।
অতিরিক্ত সচিব মুহঃ মাহবুবর রহমান গত ৭ ডিসেম্বর বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।




গোপালগঞ্জে ৩টি ইটভাটা উচ্ছেদ : জরিমানা আদায়
পদ্মা সেতু পাড়ি দিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে চট্টগ্রামের সাড়ে ৩শ’ আ’লীগ নেতা কর্মীর শ্রদ্ধা
উন্নয়নের দিশারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা - নৌপরিবহন প্রতিমন্ত্রী
বঙ্গবন্ধুর সমাধিতে পদোন্নতি প্রাপ্ত ৩০ পুলিশ সুপারের শ্রদ্ধা
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে ফাতেহা পাঠ করলেন প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, আহত ২৫
গোপালগঞ্জে বঙ্গবন্ধুকে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতাদের স্মৃতিচারণ
কৃষকের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
টুঙ্গীপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধিতে স্পীকারের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনে তাঁর প্রতিকৃতিতে স্পীকারের শ্রদ্ধা 