
ঢাকা ,২৩ ডিসেম্বর ২০২১: একাদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠক কমিটির সভাপতি মোঃ শামসুল হক টুকুর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটি সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন ও সুলতান মোহাম্মদ মনসুর আহমদ অংশ গ্রহণ করেন।
বৈঠকে তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ এর সার্বিক কার্যক্রমের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে চলমান কোভিড -১৯ পরিস্থিতি (করোনা ভাইরাস) ও দেশের সমসাময়িক পরিস্থিতির উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা ও সেবা বিভাগ এবং অন্যান্য সংস্থাসমূহের গৃহীত কার্যক্রমের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।
কমিটি মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত এবং ডোপ টেস্ট চলমান রাখতে সুপারিশ করে।
সচিব সুরক্ষা সেবা বিভাগ, আই জি পি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 