বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ভারতে আদালতে বোমা বিস্ফোরণ, নিহত ২
ভারতে আদালতে বোমা বিস্ফোরণ, নিহত ২
![]()
ভারতের পাঞ্জাবের একটি আদালতে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজ্যের লুধিয়ানা জেলা আদালতের শৌচালয়ে এ বিস্ফোরণ ঘটে।
ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে, বিস্ফোরণের তীব্রতা এতোটাই বিশাল ছিল যে বাথরুমের দেয়াল এবং আশেপাশের কক্ষের জানালার কাঁচ ভেঙে পড়েছে। নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। কারা এবং কী কারণে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
এদিকে পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এক টুইট বার্তায় জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনাটি পাকিস্তান সমর্থিত একটি গোষ্ঠীর হাত থাকতে পারে। সূত্র: আনন্দবাজার, এনডিটিভি




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 