মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ২৬ মার্চের মধ্যে সব মুক্তিযোদ্ধাকে পরিচয়পত্র দেয়া হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
২৬ মার্চের মধ্যে সব মুক্তিযোদ্ধাকে পরিচয়পত্র দেয়া হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
![]()
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ২৬ মার্চের মধ্যে সকল বীর মুক্তিযোদ্ধাকে পরিচয়পত্র প্রদান করা হবে। এতে বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক নিরাপত্তা সম্বলিত ব্যবস্থা থাকবে। এলক্ষ্যে দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।
আজ রাজধানীর ধানমন্ডিতে মহান বিজয় দিবস- ২০২১ উপলক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, সরকার বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করে ২০ হাজার টাকা করেছে। বীর মুক্তিযোদ্ধারা দেশের যে কোনো বিশেষায়িত সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। বীর মুক্তিযোদ্ধারা যাতে সম্মানজনক জীবন যাপন করতে পারেন বর্তমান সরকার তার সকল ব্যবস্থাই করছে।
তিনি বলেন, সব অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বসত ঘর দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ হাজার ২শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে তৈরি করছে সরকার। মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে। এ ছাড়া দেশের প্রতিটি জেলা ও ৪০১ টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরি হয়েছে।
এ সময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কাজী রিয়াজুল হক, সমিতির মহাসচিব আবু আলম মো. শহিদ খানসহ সমিতির বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 