সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | ব্রেকিং নিউজ | শিরোনাম » সচিব হলেন ৫ কর্মকর্তা
সচিব হলেন ৫ কর্মকর্তা

সচিব পদে পদোন্নতি পেয়েছেন প্রশাসনের পাঁচজন কর্মকর্তা। একই সঙ্গে আরও ছয়জন সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (২০ ডিসেম্বর) পাঁচজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন স্থানে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুব হোসেনকে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দারকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব করা হয়েছে।
রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হুমায়ুন কবির পদোন্নতির পর রেলপথ মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরী। পদোন্নতির পর তাকে রাজউকেই চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সাইফুল হাসান বাদল পদোন্নতির পর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব নিয়োগ পেয়েছেন।
অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, সেতু বিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ (বিপিএটিসি) কেন্দ্রের নতুন রেক্টর (সচিব) নিয়োগ দেওয়া হয়েছে।
এসব রদবদল এনে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবু বক্কর ছিদ্দীককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. মঞ্জুর হোসেনকে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসেবে বদলি করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম কৃষি মন্ত্রণালয়ের সচিব নিয়োগ পেয়েছেন। এছাড়া দুর্নীতি দমন কমিশনের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) রামেন্দ্রনাথ বিশ্বাসকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 