রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূতের সাক্ষাৎ
ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূতের সাক্ষাৎ
![]()
জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধি মিয়ানমার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ডরুজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ (রোববার) সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতকালে কক্সবাজারের শরণার্থী ও তাদের শিশুদের লেখাপড়া, ক্যাম্পগুলোর অতি ঘনবসতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। কোভিড-১৯ মোকাবিলায় সরকারের সাফল্যের প্রশংসা করেন দূত টম অ্যান্ডরুজ।
এ সময় প্রতিমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তনের উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, মিয়ানমার এই (রোহিঙ্গা) সমস্যা সৃষ্টি করেছে। তাই তাদেরকেই এ সমস্যার সমাধান করতে হবে। রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে বিশ্ব জনমত গঠন এবং সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে প্রতিনিধিদলকে অনুরোধ করেন প্রতিমন্ত্রী।
মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন এ সময় উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 