রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » বাংলাদেশকে আরও ১৮ লাখ ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশকে আরও ১৮ লাখ ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র
![]()
মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ করোনার টিকা অনুদান হিসেবে দিয়েছে। ঢাকার মার্কিন দূতাবাস রোববার (১৯ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ফাইজারের আরও ১৭ লাখ ৮০ হাজার ডোজ কোভিড-১৯ টিকা দিয়েছে। এ নিয়ে দেশটিকে যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদানের টিকার পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ৮৫ লাখ ডোজে। আরও কয়েক কোটি ডোজ আসার পথে।
বার্তায় মার্কিন দূতাবাস বলছে, কোভিড-১৯ মোকাবিলার লড়াই শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের চলমান টিকাদান কার্যক্রমে সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি কোল্ড-চেইন মেনে দেশের ৬৪টি জেলার সবকটিতে টিকা সংরক্ষণ, পরিবহন ও নিরাপদে ফাইজার টিকাদানে সহায়তা করব।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বাংলাদেশকে ১৭ লাখ ৯০ হাজার ডোজ ফাইজারের টিকা দেয় যুক্তরাষ্ট্র। এর আগে গত ২৩ নভেম্বর বাংলাদেশকে ১৮ লাখ ফাইজারের টিকা দেয় দেশটি। গত ১০ নভেম্বর করোনাবিষয়ক মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে বাংলাদেশকে আরও এক কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 