মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
প্রথম পাতা » খুলনা | ছবি গ্যালারী | শিরোনাম » কুষ্টিয়ায় করোনা রোগী কমেছে, মৃত্যু ৭
কুষ্টিয়ায় করোনা রোগী কমেছে, মৃত্যু ৭
![]()
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত মোট ৭৩১ জন মারা গেছেন।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ২৫৯ জনের নমুনা পরীক্ষায় কুষ্টিয়া সদরের নতুন ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭.৩৭ শতাংশ। এ সময় আরও ১২৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন আরটিভি নিউজকে জানান, হাসপাতালে করোনা রোগী কমছে। করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালের নির্ধারিত ২শ বেডের অনুকূলে গতকালের চেয়ে আরও ৬ জন কমে বর্তমানে ভর্তি আছে ৮০ জন। এর মধ্যে করোনায় শনাক্ত ৪৯ জন। উপসর্গ আছে ৩১ জনের।
সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল ইসলাম আরটিভি নিউজকে জানান, কুষ্টিয়ায় ৭ দিনে উপসর্গ ছাড়া শুধুমাত্র করোনায় ২২ জনের মৃত্যু হয়েছে। এপর্যন্ত মোট আক্রান্ত ১৭ হাজার ৬শ ৮৮ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৮শ ৩৪ জন। এদিকে সংকটের মধ্যে ধীর গতিতে করোনার টিকাদান কর্মসূচী চলছে।




নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ
বেনাপোলে সাজাপ্রাপ্ত পলাতক ১৪ আসামি গ্রেফতার
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, প্রাণ গেল ৮ গরুর
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আম পাঠালেন শেখ হাসিনা
যশোরে ১০ স্বর্ণবারসহ পাচারকারী আটক
জনগণকে বিভ্রান্ত করে বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে চায় : হানিফ
বক্তব্য প্রত্যাহার করে বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে : হানিফ
বিএনপি নেতারা সরকারের উন্নয়ন নিয়ে কল্পিত অভিযোগ করছে : হানিফ
সাতক্ষীরায় ১০ অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
আবারও শুরু হচ্ছে বন্ধন রেল 