মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | টাঙ্গাইল | শিরোনাম » শাপলা তুলতে গিয়ে বজ্রাঘাতে শিশুর মৃত্যু
শাপলা তুলতে গিয়ে বজ্রাঘাতে শিশুর মৃত্যু
![]()
টাঙ্গাইলের কালিহাতীতে শাপলা তুলতে গিয়ে বজ্রাঘাতে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শিশু আহত হয়। সোমবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঘোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ঘোনাবাড়ি গ্রামের মোশারফের ছেলে শিফাত (১২) এবং আহত শিশু একই গ্রামের তাহেরের ছেলে তানভীর (১২)। বিষয়টি নিশ্চিত করেছেন নাগবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন, জানিয়েছেন, শিফাত ও তানভীর দুপুরে বৃষ্টির মধ্যে ঘোনাবাড়ি বিলে শাপলা তুলতে যায়। ওই সময় তাদের পাশে বজ্রাঘাত হয়। এতে তারা আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিফাতকে মৃত ঘোষণা করেন। আহত তানভীরকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে তাৎক্ষণিক টাঙ্গাইল জেলা প্রশাসক আতাউল গণি ও কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরার নির্দেশনা অনুযায়ী নিহত শিফাতের পরিবারকে ১০ হাজার ও আহত তানভীরের পরিবারকে ৫ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা দেয়া হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 