মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » দুর্ঘটনায় আহত ওমান প্রবাসী পেলেন সোয়া কোটি টাকার চেক
দুর্ঘটনায় আহত ওমান প্রবাসী পেলেন সোয়া কোটি টাকার চেক
![]()
ওমানে দুর্ঘটনায় আহত প্রবাসী কর্মীর হাতে ১ কোটি ১৪ লাখ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ক্ষতিপূরণের চেক খিজমত আলীর হাতে তুলে দেন মন্ত্রী। এসময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, পরিচালক (অর্থ ও কল্যাণ) শোয়াইব আহমেদ এবং খিজমত আলীর স্ত্রী ও সন্তান উপস্থিত ছিলেন।
চেক হস্তান্তরকালে মন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ তিনি পেয়েছেন তার ওমানস্থ কর্মস্থল হতে। আমাদের দূতাবাসের তৎপরতায় সেখানে আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। এতে প্রায় চার বছর সময় লেগে গেছে। গতমাসে এই অর্থ দূতাবাসের মাধ্যমে আমাদের কাছে এসেছে। আজকে আমরা সেটা হস্তান্তর করলাম।
এসময় তিনি কর্মীর পরিবারকে প্রাপ্ত অর্থ সঠিকভাবে কাজে লাগানোর পরামর্শ দেন।
উল্লেখ্য, কর্মস্থলে দুর্ঘটনাজনিত কারণে আহত অবস্থায় ২০১৭ সালে ওমান থেকে ফেরত পাঠানো হয় ঠাকুরগাঁয়ের খিজমত আলীকে। তার মাত্র চার বছর আগেই কৃষি কাজে ওমান গিয়েছিলেন তিনি। দুর্ঘটনায় তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলার ক্ষমতা হারান এবং সঙ্গে বাকশক্তিও। ওমান আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগ নেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়। চার বছর পর আজ তিনি ১ কোটি ১৪ লাখ ১০ হাজার ৯২২ টাকার ক্ষতিপূরণ পেলেন।
এসময় খিজমত আলীর স্ত্রী আনোয়ারা জানান, ক্ষতিপূরণের অর্থ দিয়ে তিনি তাদের ধারদেনা শোধ করবেন এবং কিছু টাকা জমিতে কৃষি কাজে বিনিয়োগ করবেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 