রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » ‘সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা আমরা অর্জন করেছি’
‘সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা আমরা অর্জন করেছি’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যদি আমরা কখনও বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হই- তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা আমরা অর্জন করেছি।
আজ রবিবার চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রোববার সকালে ৮১তম রাষ্ট্রপতি প্যারেড ২০২১ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন সরকারপ্রধান।
অনুষ্ঠানে নতুন কর্মকর্তাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশের সন্তান হিসেবে এ দেশের মানুষের পাশে থাকতে হবে। জনগণের সকল প্রয়োজনে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্নার অংশীদার হতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, ‘দেশে-বিদেশে দায়িত্ব পালন করে দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সকল মহলে প্রসংশা খুঁড়িয়েছে। আমি যখন বিদেশে যাই, সকলে যখন প্রসংশা করে, তখন বুকটা আমার গর্বে ভরে যায়।’
তিনি আরো বলেন, এই সুনাম ধরে রাখতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি। জাতির পিতা আমাদের যে পররাষ্ট্রনীতি দিয়েছেন- আমরা সেই পররাষ্ট্রনীতিতেই বিশ্বাস করি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 