শনিবার, ১১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » নারীদের আত্মনির্ভরশীল করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার
নারীদের আত্মনির্ভরশীল করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে নারীদের আত্মনির্ভরশীল করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।
শনিবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটরিয়ামে ফিল্ম ফর পিস ফাউন্ডেশনের উদ্যোগে ‘দি ইন্সপায়ারিং উইমেন এওয়ার্ড- ২০২১’ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ড. মোমেন বলেন, নারীদের শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নারীদের কর্মসংস্থান এবং আত্মনির্ভরশীল করতে সরকার বিশেষ সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে। বিশেষ করে নারীদের সৃষ্টিশীল উদ্যোগের সফল বাস্তবায়নে সহায়তা দিতে সরকার নামমাত্র সুদে নারী উদ্যোক্তাদের ঋণ প্রদান করছে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে নারীদের জন্য প্রেরণাদায়ক অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ নারীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে ফিল্ম ফর পিস ফাউন্ডেশনের অ্যাডভাইজর মানবাধিকার কর্মী শিপা হাফিজা, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর, অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও ফিল্ম ফর পিসের পরিচালক রোকেয়া প্রাচী, ইউএনডিপি বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার রব স্টোলম্যান, মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক জোবায়ের আলী এবং ফিল্ম ফর পিসের নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 