সোমবার, ৩০ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » গিয়াসউদ্দিন সেলিমের নতুন ছবিতে ফারিয়া
গিয়াসউদ্দিন সেলিমের নতুন ছবিতে ফারিয়া
![]()
ক্যারিয়ারে এরইমধ্যে বেশ কয়েকটি সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কাজ করছেন ওপার বাংলার ছবিতেও। সেই ধারাবাহিকতায় নতুন আরো একটি দেশীয় ছবিতে যুক্ত হলেন তিনি। নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ শিরোনামের একটি ছবিতে অভিনয় করবেন ফারিয়া।
ছবিটিতে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা শরিফুল রাজকে। বিষয়টি নিশ্চিত করেছেন ফারিয়া নিজেই।
জানা গেছে, কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্পটি অবলম্বনে একই নামে ছবিটি নির্মিত হবে। সম্পূর্ণ ফিচার এই ছবিটি একটি ওটিটি মাধ্যমের জন্য নির্মিত হবে। এ প্রসঙ্গে নির্মাতা সেলিম বলেন, ‘আমরা অক্টোবরে ছবিটির শুটিং শুরু করবো। এরইমধ্যে বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এই তালিকায় যুক্ত হলেন নুসরাত ফারিয়া। এখন পূর্ব প্রস্তুতি চলছে। সব প্রস্তুতি সম্পন্ন করেই শুটিং ফ্লোরে যাব আমরা।’
নুসরাত ফারিয়া-শরিফুল ছাড়াও ছবিটিতে অভিনয় করবেন ইরেশ যাকের, মনোয়ার, আজাদ আবুল কালামসহ অনেকে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 