শিরোনাম:
ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
N2N Online TV
সোমবার, ৩০ আগস্ট ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ডিপাইর গোলে বার্সেলোনার জয়
প্রথম পাতা » আন্তর্জাতিক | খেলাধুলা | ছবি গ্যালারী | শিরোনাম » ডিপাইর গোলে বার্সেলোনার জয়
৩১৫ বার পঠিত
সোমবার, ৩০ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিপাইর গোলে বার্সেলোনার জয়

---

গেতাফেকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় মৌসুমের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা।

রোববার (২৯ আগস্ট) ন্যু ক্যাম্পে ম্যাচের মাত্র তিন মিনিটেই জর্দি আলবার ক্রস থেকে বার্সাকে লিড এনে দেন সার্জিও রবার্তো। তবে ১৮ মিনিটে চার্লস অ্যালেনার সহায়তায় গেতাফেকে সমতায় ফেরান সান্দ্রো রামিরেজ।

৩০ মিনিটে ডি ইয়ংয়ের পাস থেকে মেমফিস ডিপাইর গোলে আবার এগিয়ে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধে কোনও গোল না হওয়ায় পূর্ণ পয়েন্ট তুলে নেয় কাতালানরা।

এদিকে ভিয়ারিয়ালের বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

এস্তাদিও ওয়ান্দা মেত্রোপলিটানোতে গোলশূন্য প্রথমার্ধের পর ভিয়ারিয়ালকে এগিয়ে দেন মানু ত্রিগেরোস ও গ্রেনেভেন্দ। আর লুইস সুয়ারেজ ও মান্দির আত্মঘাতী গোলে সমতায় ফেরে অ্যাতলেটিকো।



আর্কাইভ