মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » ভোলায় ৯০টি চকলেট বোমাসহ আটক ১
ভোলায় ৯০টি চকলেট বোমাসহ আটক ১

ভোলার বোরহানউদ্দিনে ৯০টি চকলেট বোমাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত মাইনুদ্দিন (৪৫) হাসান নগর ইউপির ৮নং ওয়ার্ডের মৃত ইমাম হোসেনের ছেলে।
সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাসান নগর ইউপির তরিকের পোল নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্র জানা যায়, ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে বোরহানউদ্দিন মির্জাকালু পুলিশ তদন্ত কেন্দ্রের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের এস আই আতাউর রহমান তরিকের পোলের কাছ থেকে ৯০টি চকলেট বোমাসহ মাইনুদ্দিনকে (৪৫) আটক করা হয়। আটকের পর তাকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়।
পরে বোরহানউদ্দিন থানায় আটককৃতের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।
বোরহানউদ্দিন থানার ওসি সাহিন ফকির জানান, আটককৃতের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ এর ৪/৬ ধারায় মামলা দায়ের করার পর মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 